1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, দুমকিতে কিশোরকে কুপিয়ে জখম, আটক-২ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, দুমকিতে কিশোরকে কুপিয়ে জখম, আটক-২ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, দুমকিতে কিশোরকে কুপিয়ে জখম, আটক-২

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৮৫ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকিতে আধিপাত্য বিস্তারের দ্বন্দে প্রতিপক্ষের কিশোর আবদুল কাদের (১৯)কে কুপিয়ে জখমের মামলার ২আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৮টায় বোর্ড অফিস বাজার থেকে মনির হোসেন ও মহিবুল্লাহকে গ্রেফতার করা হয়। মামলার অপর আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপড় অব্যহত রয়েছে।

থানা পুলিশ সূত্র জানায়, গতশনিবার রাত ৮টার দিকে আধিপাত্য বিস্তারের দ্বন্দে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের গ্রামের হোচেন মৃধার ছেলে কিশোর আ: কাদেরকে বোর্ড অফিস ব্রিজের পচ্চিম পাড় আল আমিন এর চায়ের দোকানে বসা ছিল, হঠৎ প্রতিপক্ষ গ্রুপের হাসিব ও আনোয়ারের নেতৃত্বে ৫/৬কিশোর চাকু, খুড়, চাপাতি নিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে প্রথমে দুমকি উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আহতের মা সেলিনা বেগম বাদি হয়ে ৬জনকে আসামি করে দুমকি থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন মামলার সত্যতা নিশ্চিৎ করে বলেন, মামলার এজাহারভুক্ত ২জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপড় অব্যহত আছে। ধৃত আসামি মনির হোসেন ও মহিবুল্লাহকে সোমবার কোর্টে চালান দেয়া হবে।
#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন