1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ওসি সিরাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ওসি সিরাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ওসি সিরাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

ভোলার লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম, লালমোহন থানা থেকে বদলি হওয়ায় লালমোহন ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে  শুক্রবার সকালে লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার হলরুমে বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ইসলামি সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল হকের সভাপতিত্বে এবং ইসলামি মডেল একাডেমির প্রধান শিক্ষক আজিম উদ্দিন খান এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন লালমোহন উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা আব্দুল হক, লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতের পর অতিথিবৃন্দ ওসিকে বিদায়ী ক্রেস্ট প্রদান করেন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম গত এক বছরেরও অধিক সময় লালমোহন থানায় দায়িত্ব পালন করেছেন। তিনি যোগদানের পর থেকেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান গ্রহণ করেছেন এবং লালমোহনে আইনশৃঙ্খলা, নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন।

উল্লেখ, ২০২৪ সালের ১৪ অক্টোবর লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন মো. সিরাজুল ইসলাম। সম্প্রতি তাকে লালমোহন থানা থেকে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানায় বদলি করা হয়েছে। লালমোহন থানায় এক বছরের মধ্যে তিনি তার নিজের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করায় স্বীকৃতি হিসেবে ভোলা জেলার ছয়বার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন