1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
উন্নয়ন কর্মকাণ্ড ও শিক্ষা বিস্তারে মেজর হাফিজের অবদান নিয়ে মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news উন্নয়ন কর্মকাণ্ড ও শিক্ষা বিস্তারে মেজর হাফিজের অবদান নিয়ে মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

উন্নয়ন কর্মকাণ্ড ও শিক্ষা বিস্তারে মেজর হাফিজের অবদান নিয়ে মতবিনিময় সভা

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার :

ভোলার লালমোহনে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের অবদান এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে লালমোহন উপজেলার আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আলোচনা করেন লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীরের হোসেন।

মেজর অব : হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এসময় মো. আলমগীরের হোসেন বলেন, মেজর হাফিজ উদ্দিন শুধু ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) নয়, পুরো বাংলাদেশের সম্পদ। তিনি ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়। সচ্ছলতায় শিখরগড়া বৃক্ষ। এ রকম সৎ, যোগ্য, প্রাজ্ঞ রাজনীতিবিদ খুঁজে পাওয়া কঠিন। আগামী সংসদ নির্বাচনে মেজর হাফিজ উদ্দিন কে নির্বাচিত করতে শিক্ষক কর্মচারীদের সক্রিয় সহযোগিতা চেয়েছেন এই সাধারণ সম্পাদক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোছলে উদ্দিন, গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন মনু, রায়চাঁদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান কামরুলসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন