1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে লালমোহনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে লালমোহনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে লালমোহনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

ভোলার লালমোহনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজির বিপক্ষে ষড়যন্ত্র বন্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়করণ প্রত্যাশী জোট (স্কুল, কলেজ, মাদ্রাসা) লালমোহন উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে লালমোহন মোল্লা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেসক্লাবের সামনে এসে স্থানে শেষ হয়। বিক্ষোভ সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়করণ প্রত্যাশী জোটের ভোলা জেলা আহবায়ক অধ্যক্ষ আবু জাফর মো. মাইনুদ্দিন, লালমোহন উপজেলা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব মো. আলমগীর হোসেন, লালমোহন উপজেলা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সহ সভাপতি মাওলানা মো. নেছার উদ্দিন, লালমোহন উপজেলা শিক্ষক সমিতির নেতা মো. মাহাবুব আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গত ৩০ নভেম্বর একটি দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম ছিলো মিনিষ্ট্রি অডিটে ঘুষের রেট এক মাসের বেতন। বছরে ৫০ কোটি টাকা ঘুষের লেনদেন। উক্ত পত্রিকার কাটিং শেয়ার করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তার ফেসবুকে শেয়ার করেন। উক্ত পত্রিকা শেয়ার করার কারণে মন্ত্রণালয় থেকে মিনিষ্টি অডিটের নিয়ম ভঙ্গ করে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজির প্রতিষ্ঠান মিনিষ্টি অডিটের জন্য ৪ সদস্য কমিটি এবং দুইদিনব্যাপী অডিট করা সিদ্ধান্ত নেন মন্ত্রণালয়। বিষয়টি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজিকে হয়রানি করার উদ্দেশ্যে করা হচ্ছে বলে বক্তারা মন্তব্য করেন।

বক্তারা আরো বলেন, আমরা মিনিষ্ট্রি অডিটের বিপক্ষে নই। এটি একটি চলমান প্রক্রিয়া  পূর্বে, মিনিষ্ট্রি অডিট হতো দশ বছর পরপর এবং একই উপজেলার একত্রে আট থেকে দশটি শিক্ষা প্রতিষ্ঠান এবং দুইজন কর্মকর্তা একদিনে দুই তিনটি শিক্ষা প্রতিষ্ঠান অডিট করতো। কিন্তু অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজির প্রতিষ্ঠানটি শুধু অডিট করা হবে এবং চার জনে দুই দিনে। এছাড়া ওই প্রতিষ্ঠানটি ২০১৯ সালে মিনিষ্ট্রি করা হয়েছে। পুনরায় ২০২৯ সালে হওয়ার কথা। এতে  আমাদের কাছে বিষয়টি দুরভিসন্দিমূলক মনে হচ্ছে। যদি কোনো দুরভিসন্দিমূলক ভাবে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজির প্রতিষ্ঠান অডিট করা হয়, তাহলে এরচেয়ে আরো কঠিন আন্দোলন করা হবে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে লালমোহন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহপ্রধান, শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন