1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সভাপতি ইউসুফ–সম্পাদক জাবেদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সভাপতি ইউসুফ–সম্পাদক জাবেদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সভাপতি ইউসুফ–সম্পাদক জাবেদ

এস এম আলমগীর হোসেন , কলাপাড়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন , কলাপাড়া
কলাপাড়া সাংবাদিক ফোরামের ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান ইউসুফ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক দিন প্রতিদিন-এর কলাপাড়া প্রতিনিধি এস এম ইলিয়াস জাবেদ।
সোমবার (১৩ এপ্রিল) রাতে ফোরামের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত রিমন সিকদার (দৈনিক ঘোষণা), সহ-সভাপতি খাইরুল আমিন তালুকদার (দৈনিক আলোকিত বরিশাল), যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আল আতিক (দৈনিক আমার দেশ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন মানিক (দৈনিক বরিশাল সমাচার), দপ্তর সম্পাদক মো. নুরুল আমিন (দৈনিক গণকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদ আরাফাত (দৈনিক আলোকিত সকাল) এবং অর্থ সম্পাদক ফখরুল আলম (দৈনিক মাতৃছায়া)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন–অ্যাডভোকেট জেড এম কাওছার (দৈনিক আইন বার্তা), মো. ফোরকান তালুকদার (দৈনিক দখিনের কাগজ), এস এম আলমগীর হোসেন (দৈনিক আমাদের কণ্ঠ) ও মো. মাহতাব হোসেন হাওলাদার (ধ্রুববাণী)।
নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান ইউসুফ বলেন, ‘কলাপাড়ার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করতে আমরা সম্মিলিতভাবে কাজ করবো। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ফোরাম সবসময় অগ্রণী ভূমিকা রাখবে।’
সাধারণ সম্পাদক এস এম ইলিয়াস জাবেদ বলেন, ‘সাংবাদিকদের অধিকার রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং কলাপাড়ার ইতিবাচক উন্নয়ন তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য। সকল সদস্যের সহযোগিতায় একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে চাই।’
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন