1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া:
পটুয়াখালীর কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ট্যাক্স এন্ড কোম্পানি ‘ল’ অ্যাসোসিয়েটস-এর আয়োজনে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ট্যাক্স এন্ড কোম্পানি ‘ল’ অ্যাসোসিয়েটস-এর সভাপতি তরুণ কুমার বোস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আয়কর আইনজীবী মনিরুজ্জামান মনির, ব্যাংকার ও আয়কর আইনজীবী মোস্তাফিজুর রহমান এবং আইনজীবী কামাল উদ্দিন।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে আয়করের ভূমিকা অপরিসীম। তাই প্রত্যেক নাগরিকের উচিত সময়মতো আয়কর প্রদান করা। তারা আরও বলেন, কর ফাঁকি জাতীয় উন্নয়নের অন্তরায়, তাই সবাইকে আইনের আওতায় থেকে সঠিকভাবে আয়কর প্রদানের অভ্যাস গড়ে তুলতে হবে।
আলোচকরা ব্যবসায়ী সমাজকে কর প্রদানে আরও সক্রিয় হতে আহ্বান জানান এবং সাধারণ করদাতাদের কর পরিশোধের প্রক্রিয়া সহজ করার ব্যাপারেও দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ব্যবসায়ী, পেশাজীবী ও সাংবাদিকরা কর প্রদানের গুরুত্ব উপলব্ধি করে বিভিন্ন মতামত তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন