1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় একই রাতে চার বাড়িতে চুরি।। ১৭ ভরি স্বর্নালংকার লুট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় একই রাতে চার বাড়িতে চুরি।। ১৭ ভরি স্বর্নালংকার লুট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় একই রাতে চার বাড়িতে চুরি।। ১৭ ভরি স্বর্নালংকার লুট

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯২ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়ায় একই রাতে চার বাড়িতে দূধর্ষ এক চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ৩ টর দিকে পৌর শহরের সবুজবাগ এবং কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোর চক্রটি ওই বাড়ি গুলোতে কেউ না থাকার সুযোগে তালাবদ্ধ ঘরের তালা ভেঙ্গে এমন ঘটনা ঘটায়। এ সময় বাড়ি গুলো থেকে অন্ততঃ ১৭ ভরি স্বর্নালংকার এবং লক্ষাধিক টাকা লুটে নিয়েছে বলে স্থানীয়দের সু্ূত্রে জানা গেছে।
বাড়ির মালিকরা হলো, ইতালি প্রবাসী মো. মেহেদী হাসান বাবু, তাঁর বাড়ি থেকে ১০ ভরি ওজনের স্বর্নালংকার, নগদ বিশ হাজার টাকা লুট করে। এছাড়া, মো.আনিস মোল্লার বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ এগারো হাজার টাকা, মো.মাসুদ রানার বাড়ি থেকে দের ভরি স্বর্নালংকার, নগদ পঞ্চাশ হাজার টাকা, এছাড়া মো.তাওহীদ মিয়ার বাসা থেকে ৯ আনা ওজনের একটি চেইন নিয়ে যায়। তবে চেরেরা ওই বাড়ি গুলোর আসবাব পত্র এলোমেলো করে রাখে।
স্থানীয়দের ধারনা, পরিকল্পিত ভাবে চোরেরা এমন চুরির এমন ঘটনা ঘটিয়েছে। যা বিগত দিন গুলোতে আর হয়নি বলে তারা উল্লেখ করেন। তাদের অধিকাংশের অভিযোগ, সড়ক বাতি না থাকায় চোরেরা এমন সুযোগ পেয়েছে।
 এ ব্যাপারে পৌর সভার ৮ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর আবদুল লতিফ খালাসি বলেন ‘ এ এলাকায় এমন ঘটনা এই প্রথম। তিনি নিজের পকেট থেকে সড়ক বাতির ব্যবস্থা করবেন বলে তিনি উল্লেখ করেন।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.গোলাম মাওলা বলেন’ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সময় বাড়ির মালিকরা কেউই বাড়িতে ছিল না। তবে ক্ষতিগ্রস্থরা মামলা করবেন বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন