1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ প্রদান

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৮৩ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় কিশোরীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে ৩৪ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) কলাপাড়া ব্র্যাক সভাকক্ষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ‘স্বপ্নসারথী’ কিশোরী দলের সদস্যরা উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. আলী আহসান (বাপ্পি)। এছাড়াও উপস্থিত ছিলেন মো. রিয়াজ নাহিদ সোহাগ, এলাকা ব্যবস্থাপক (প্রগতি), শিব শংকর বিশ্বাস, সিনিয়র শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) এবং রিপন চন্দ্র দাস, অফিসার (সেলপ)।
এ সময় বিভিন্ন গণমাধ্যমকর্মী, ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারী ৩৪ জন কিশোরীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কিশোরীদের আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন