1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় কৃষকের মাঝে লবনসহিষ্ণু ধান ও সূর্যমুখী চাষের উপকরন বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় কৃষকের মাঝে লবনসহিষ্ণু ধান ও সূর্যমুখী চাষের উপকরন বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় কৃষকের মাঝে লবনসহিষ্ণু ধান ও সূর্যমুখী চাষের উপকরন বিতরণ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২০৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

পটুয়াখালীর কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে প্রদর্শনী প্লটের জন্য লবনসহিষ্ণু ধান ও সূর্যমুখী
চাষের উপকরন বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর “পরিবর্তন” নামক প্রকল্পের উদ্যোগে উপজেলার ১৩ জন প্রান্তিক কৃষককে এসব সহায়তা প্রদান করা হয়।

প্রত্যেকে ব্রি-ধান ১০ কেজি, ডেইপ ৩০ কেজি, ইউরিয়া ২০ কেজি, জিংক ইউনি ৩ কেজি, জিপসাম ৩০ কেজি, এমওপি ২৫ কেজি, টিফুরান ১ কেজি, মঙ্গল ৩ প্যাকেট ও সাইকেøাবন্ড ৪০০মিলি ১ টি ও সূর্য্যমূখি বীজ- (হাইচান ৩৩) ১ কেজি করে বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভীন সিমা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এ.আর.এম সাইফুল্লাহ, সহকারী পরিচালক ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসুচী সিপিপি আসাদুজ্জামান খাঁন।

এছাড়া ওয়ার্ল্ড কনসার্নবাংলাদেশ’র প্রোগ্রাম ম্যানেজার সিল ভেস্টার মাইকেল মধু, প্রকল্প কর্মকর্তা জেমস রাজীব বিশ^াস, মিল অফিসার পায়েল চন্দ্র দাশ, প্রোগ্রাম অফিসার মাহামুদা মুক্তা, একাউন্টস কাম এডমিন অফিসার পরিমল বৈদ্য, সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

একই সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও দুর্যোগে জরুরী সাড়া প্রদানের জন্য উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঝুঁকিপূর্ন সদরপুর গ্রামে একটি সংগঠনের মাঝে ১টি মেগাফোন, ৫ টি হেলমেট, ৫টি লাইফজ্যাকেট, ৫টি রেইনকোর্ট, ৫ জোড়া গামবুট, ২টি টর্চ লাইট, ১টি স্ট্রেচার ও ৩ টি বাশি বিতরন করা হয়।

দাতা সংস্থা টিয়ার ফান্ড ইউকে, সিডর ফান্ড হংকং ও ইন্টার এক্ট সুইডেন এর আর্থিক সহায়তায় এসব সামগ্রী প্রদান করা হয়েছে বলে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন