1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় কৃষিজমি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় কৃষিজমি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় কৃষিজমি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১১৫ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খাপড়াভাঙ্গা ৯নং ওয়ার্ডে বিনা অনুমতিতে কৃষিজমিতে এক্সাভেটর দিয়ে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
শুক্রবার (২১ মার্চ) কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এই দণ্ড প্রদান করেন। অভিযুক্ত ব্যক্তি কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে মাটি কাটছিলেন, যা ভূমি সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান,ভূমি সংরক্ষণ আইন এর বদলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫(১) ধারানুসারে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ঙ) ও ১৫ ধারানুসারে ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, “কৃষিজমির অবৈধ ব্যবহার রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যারা অনুমতি ছাড়া কৃষিজমির শ্রেণি পরিবর্তন করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কৃষিজমির মাটি কেটে বাণিজ্যিকভাবে বিক্রির প্রবণতা চলছে। এ ধরনের পদক্ষেপে অনিয়ম কমবে বলে তারা আশা করছেন।
##

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন