1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় চাঁদাকৃত টাকা না পেয়ে মারধর ও ঘর ভাংচুরের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় চাঁদাকৃত টাকা না পেয়ে মারধর ও ঘর ভাংচুরের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় চাঁদাকৃত টাকা না পেয়ে মারধর ও ঘর ভাংচুরের অভিযোগ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২৭৭ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া 

কলাপাড়ায় চাঁদাকৃত টাকা না পেয়ে ঘর ভাঙচুর ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকাল অনুমান সাড়ে ৫ টায় কলাপাড়া পৌর শহরের ফিসারী রোড এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার মোঃ মনিরুল ইসলাম (৩৬), মোঃ বেল্লাল (৪২), মোঃ রুস্তম আলী (৬৫) কে আসামি করে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে মোঃ নুর জামান বলেন, উপজেলার টিয়াখালী ইউনিয়নের ফিসারী রোডে একখানা ভিটি ক্রয় করি, এ সময় আসামিরা আমাদের কাছে চাঁদা চায়, চাঁদাকৃত টাকা না দিলে ওই ভিটির দখল নেবে বলে হুমকি দিয়ে আসছে। এ নিয়ে বিবাদীদের সাথে বিভিন্ন সময় বিরোধ হয়। বিরোধের বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করার জন্য একাধিক বার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। বিবাদীরা দলে বলে বলিয়ান হওয়ায় তাহারা এলাকার সালিশ ব্যবস্থার কোন তোয়াক্কা না করে গায়ের জোরে যা খুশি তা করে বেড়ায়।
ঘটনার দিন বিকাল অনুমান সাড়ে ৫ টায় বিবাদীরা ঘটনাস্থল ফিসারী রোডে আসে আমার ভিটির বিষয় নিয়ে কথার কাটাকাটি করে একপর্যায় বিবাদীরা লাঠি দিয়ে আমার ভিটির বেড়া পিটিয়ে ভেঙ্গে ফেলে। যা অনুমান ২০ হাজার টাকার ক্ষতি হয়।
এ সময় আমি বাধা দিলে আমাকে লাঠি দিয়ে পিটিয়ে শরীরে আঘাত করে জখম করেছে।
পরে আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন আসলে বিবাদীরা আমাদের খুন জখমের হুমকী প্রদান করে চলে যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন