1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্য সহ ৪ জনের বিরুদ্ধে মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্য সহ ৪ জনের বিরুদ্ধে মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্য সহ ৪ জনের বিরুদ্ধে মামলা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২০৯ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া

কলাপাড়ায় পূর্ব চাকামইয়া দিত্তা আবাসনে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে রোববার কলাপাড়া উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মো.আবু সালেহ হাওলাদার, ইউপি সদস্য মো.মহসিন হাওলাদার, মো.মোজাম্মেল হাওলাদার ও মো.মোয়াজ্জেম হাওলাদার এই চারজনের নাম উল্লেখ করে দরিদ্র রাজমিস্ত্রি মো. খলিলুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলার অভিযুক্তদের বিরুদ্ধে দেশের বিভিন্ন উপজেলায় একাধিক মামলা রয়েছে। বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি’র কাছে প্রেরন করে।

মামলার বিবরণী থেকে  জানা যায়, গত ৭ এপ্রিল বিকেলে পূর্ব চাকামইয়া দিত্তা আবাসনে মো.খলিলুর রহমানের বাড়িতে আসামীরা বাশেঁর লাঠি, লোহার রডসহ দেশীয় অস্র নিয়ে হামলা চালায়। এর আগে আসামীরা বাদীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসতেছিল। চাঁদার টাকা না পেয়ে বাড়ি হামলা চালিয়ে মো.খলিলুর রহমান ও তার বৃদ্ধ মাকে মারধর করে। এ সময় গরু কেনার জন্য বাড়িতে রাখা নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। যাবার সময় বলে, সরকারি আবাসনে থাকতে হলে আমাদেরকে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দিতে হবে। টাকা না দিলে আবাসন ছাড়া করার হুমকি দেয়।

উল্লেখ্য মো.আবু ছালেহ হাওলাদারের বিরুদ্ধে কলপাড়া থানায় জি,আর নং ৩৬/১৫(কল), সিদ্ধিরগঞ্জ থানার এফ,আই,আর নং ৩৫ এবং আমতলী থানার জি,আর নং ১৯/২০ ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া  অন্যান্য আসামীদের বিরুদ্ধেও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন