1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় জমি জমা বিরোধ; এক নারীকে পিটিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় জমি জমা বিরোধ; এক নারীকে পিটিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় জমি জমা বিরোধ; এক নারীকে পিটিয়ে জখম

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৯২ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

পটুয়াখালীর কলাপাড়ায় জমি জমা বিরোধকে কেন্দ্র করে হনুফা বেগম (৪০) নামের এক নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১২ মে) বিকেল ৩ টায় উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত হনুফা বেগম ওই গ্রামের মোঃ জাফর মোল্লা’র স্ত্রী। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তার স্বজনরা কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।

আহত হনুফা বেগম জানান, একই এলাকার ফারুক মুন্সী’র সাথে জমিজমা বিরোধ রয়েছে, প্রতিদিনই আমাদের বাড়ি থেকে অন্যায় ভাবে তাড়িয়ে দিতে ফারুক মুন্সি আমাদের হুমকি-ধমকি দিয়ে আসছে। ঘটনার বিকেলে নিজে জমিতে মাটি কাটতে যান, এ সময় ফারুক মুন্সি সহ তার পরিবারের লোকজন লাঠি নিয়ে বাঁধা দেয়, আমাদের জমিতে আমরা মাটি কাটছি তাতে আপনার সমস্যা কি? বলার সাথে সাথে ফারুক মুন্সি তার হাতে থাকা বাঁশ দিয়ে আমাকে আঘাত করে, এতে আমি অজ্ঞান হয়ে যাই। আমি এর বিচার চাই। বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমেদ বলেন, এই ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন