1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ডাকাতি প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ডাকাতি প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় ডাকাতি প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেফতার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২০০ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতি প্রস্তুতিকালে তিন ডাকাতি কে  গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার মধ্যরাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের মোঃ জাকির খানের বাশের আড়ৎ এর পিছন থেকে গ্রেফতার করা হয়।

ডাকাতি দলটি ফাঁকা জায়গায় অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার ওসি মো. আলী আহমেদ’র নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা এদিক সেদিক দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে তিন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেপ্তারকৃত হলেন, মোঃ জামাল আকন(৪৫), পিতা- মোঃ আঃ জলিল আকন, সাং- চুঙ্গাপাশা, ৬নং ওয়ার্ড, চাকামইয়া, মোঃ শানু হাওলাদার(৬০), পিতা- মৃত হাসেম হাওলাদার, সাং- লাউকাঠি, ৯নং ওয়ার্ড, লাউকাঠি, মোঃ হানিফ হাওলাদার(৪৯), পিতা- মৃত মোহাম্মদ হাওলাদার, সাং-জামুরা, ৩নং ওয়ার্ড, লাউকাঠি।

এ সময় তাদের কাছ থেকে একটি পুরাতন রামদা বাটসহ যাহার দৈর্ঘ্য ০২ ফুট ০৩ ইঞ্চি, যাহার ধারালো অংশের দৈর্ঘ্য ০১ ফুট ১০ ইঞ্চি, ২। একটি পুরাতন চাপাতি যাহার কাঠের বাটসহ দৈর্ঘ্য অনুমান ০১ ফুট ০৭ ইঞ্চি, যাহার ধারালো অংশের দৈঘ্য ০১ ফুট, ৩। একটি পুরাতন ড্যাগার বাটসহ যাহার দৈর্ঘ্য ০১ ফুট ৮.৫ ইঞ্চি, যাহার ধারালো অংশের দৈর্ঘ্য ০১ ফুট, ৪। একটি কাঠ বডি ইঞ্জিন চালিত পুরাতন ট্রলার যাহার দৈর্ঘ্য অনুমান ২৮.৫ ফুট, প্রস্থ অনুমান ৭.৭ ফুট, যাহার পিছনের অংশে পলিথিন ও বাঁশ দ্বারা ছই আছে, যাহার ইঞ্জিন অতি পুরাতন এবং ইঞ্জিনের গায়ে ইংরেজীতে অস্পষ্ট বিভিন্ন লেখা। একটি পুরাতন লোহার শাবল যাহার দৈর্ঘ্য ০১ ফুট ০৮ ইঞ্চি, যাহার মাথার এক অংশ কাঁটা। হ্যাসকো ব্লেড বাট সহ ০২ টি, যাহার প্রত্যেকটির দৈঘ্য ০১ ফুট ০৬ ইঞ্চি ৭। লোহা কাটার হ্যাসকো ব্লেড ০২ টি যাহার প্রত্যেকটির দৈর্ঘ্য ০১ ফুট জব্দ তালিকামূলে জব্দ করেন। তাদের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা হয়েছে। মামলা নং-১৬, তারিখঃ ১৫-০৩-২০২৪ খ্রি. ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীরা সকলেই পেশাদার ডাকাত। তারা আন্তঃ জেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী সহ অজ্ঞাতনামা আসামীরা পরস্পর যোগসাজসে দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র সহ আরো মারাত্মক অস্ত্র-সস্ত্র দ্বারা ডাকাতির প্রস্তুতি গ্রহণ করে ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।

কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত, তারা ওদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে, আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন