1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৬৯ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
“দেশপ্রেমের শপথ নিন,দুর্নীতিকে বিদায় দিন” এমন স্লোগানের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তন ‘পায়রায়’ মঙ্গলবার সকাল দশটায় এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কাশেম আলী খান রেসিডেন্সিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন। প্রথম রাউন্ডে ‘ পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতি বিস্তারের মূল কারণ’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় জয়লাভ করে কাশেম আলী খান রেসিডেন্সিয়াল বিদ্যালয় ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
ফাইনাল রাউন্ডে ‘ মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন পুরুস্কার লাভ করেন কাশেম আলী খান রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের বিতার্কিক দল। শ্রেষ্ঠ বক্তার পুরুস্কার লাভ করেন শিক্ষার্থী সালসাবিল রাইয়ান সাইবা। বিজয়ীসহ সকল প্রতিযোগীদের পুরুস্কার বিতরণ করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক, নমিতা রাণী দত্ত, সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু। মডারেটর হিসেবে ছিলেন সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে দুর্নীতি বিরোধী এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীসহ পরিবার তথা রাজনীতিকসহ সকল মানুষের মনে দেশপ্রেম জাগ্রত থাকতে হবে। যেমনি পরিবারের ভূমিকা রয়েছে। তেমনি রাজনৈতিকদল, সরকার, রাষ্ট্র, সমাজ সবাইকে এগিয়ে আসতে হবে।’ প্রাণবন্ত এই বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা আগামির বাংলাদেশ দুর্নীতিমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিবাজ প্রতিহত করার আহ্বান জানান। পাশাপাশি দুর্নীতিবাজদের সমাজশত্রু হিসেবে চিহ্নিত করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন