1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়ায় নারীকে পিটিয়ে আহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়ায় নারীকে পিটিয়ে আহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়ায় নারীকে পিটিয়ে আহত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত
Spread the love
পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়াকে কেন্দ্র করে গোলাপি আক্তার নামে এক নারীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত গোলাপি আক্তারকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলায় গোলাপির মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে।
আহত গোলাপি আক্তার অভিযোগ করে বলেন, তার বাবা চার বছর আগে মারা যাওয়ার পর চাচারা তাদের পৈত্রিক জমি জোরপূর্বক দখল করে রেখেছেন। জমির অংশ বুঝিয়ে দেওয়ার কথা বলায় তারা ক্ষিপ্ত হন। শুক্রবার তার ভাই মেহেদী ও ইমরান মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গেলে সোহেল খান, ফিরোজ খান, দুলাল খান, বাবুল খান, এনায়েত খান, পিয়ারা বেগম ও শাজাহান রাঢ়ীসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। পরে খবর পেয়ে তিনি সেখানে গেলে তাকেও লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
গোলাপির ভাই মিজানুর রহমান বলেন, চাকরির কারণে তারা ঢাকায় থাকেন। বাবার মৃত্যুর পর থেকেই চাচারা তাদের জমি দখল করে রেখেছেন। পৈত্রিক সম্পত্তি বুঝে নিতে তারা বাড়িতে এসেছেন এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে শালিস বৈঠকের কথা রয়েছে। এর মধ্যেই তাদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন।
তবে অভিযুক্ত ফিরোজ খান জমি নিয়ে বিরোধের কথা স্বীকার করে বলেন, তারা যে জমি দাবি করছেন, তা তারা পাবেন না। নিজেদের মধ্যে মারামারি হয়েছে বলেও তিনি জানান।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন