1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরির মামলার প্রধান আসামী গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরির মামলার প্রধান আসামী গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরির মামলার প্রধান আসামী গ্রেফতার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৪৩ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

কলাপাড়া পৌরশহরের জগন্নাথ আখড়া নাট মন্দিরের মনসা, কালী ও শীতলা প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরির মামলার প্রধান আসামি মোঃ ইব্রাহিম প্যাদা (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ২ টায় পার্শ্ববর্তী উপজেলার আমতলীর তারিকাটা থেকে গ্রেফতার করা হয়।

উপজেলার চাকাইময়া ইউনিয়নের মিশনবাড়িয়া গ্রামের আবু তাহের এর ছেলে। গ্রেফতারকৃত ইব্রাহিম কলাপাড়া পৌর শহরে অটো রিস্কা চালাই।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, পৌরশহরের জগন্নাথ আখড়া নাট মন্দিরের মনসা, কালী ও শীতলা প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরির ঘটনায় থানায় মামলা দায়ের হয়। জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালানো হয়।

শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে আমতলীর তারিকাটা থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ২ টার দিকে মন্দিরের প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরি করে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ, র‌্যাব মন্দির এলাকা পরিদর্শন করে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেন। মঙ্গলবার রাতে মন্দির কমিটির সভাপতি গোসাই সাহা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ২ লক্ষ ত্রিশ হাজার টাকা ক্ষতি সাধন, অজ্ঞাত আসামি উল্লেখ করা হয়। স্থানীয় সাংসদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি সংশ্লিষ্ট প্রশাসনকে এ ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। তিনি তার ব্যক্তিগত অর্থায়নে প্রতিমা নির্মাণসহ মন্দিরের সংস্কার ও নিরাপত্তা জোরদারের সকল পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন