1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হত্যার প্রতিবাদে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হত্যার প্রতিবাদে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হত্যার প্রতিবাদে মানববন্ধন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের বাসিন্দা মোঃ ফেরদৌস মুন্সী (৩৮) হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার (১৪ জানুয়ারি) মধুখালী হাই স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল, মাওলানা আব্দুল মালেক, সামসুল হক, মোঃ আলী হাওলাদার, রুহুল আমিন খান, ইউসুফ আলী হাওলাদার, কে এম রফিকুল ইসলাম, নিহতের ভাই তাওহীদ মুন্সী এবং বোন হাওয়া বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি রাত ৯টার পর থেকে ফেরদৌস মুন্সী নিখোঁজ ছিলেন। নিখোঁজের তিনদিন পর রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বাড়ির পাশের মধুখালী লেকের পাড়ে কাঁদা মাটিচাপা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা প্রথমে সেখানে নতুন মাটির স্তুপ দেখতে পেয়ে সন্দেহ হলে মাটি খুঁড়ে মরদেহটি দেখতে পান এবং পরে পুলিশকে খবর দেন।
এ ঘটনায় নিহতের বোন হাওয়া বেগম সোমবার (১২ জানুয়ারি) কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন হিসেবে নিহতের আপন ভাই ফোরকান মুন্সী (৪৫) ও লালুয়ার হাসনাপাড়া গ্রামের রুবেল খান (৪১)-কে গ্রেফতার করেছে। নিহত ফেরদৌস মুন্সী পশ্চিম মধুখালী গ্রামের রহমান মুন্সীর ছেলে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন