1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন

এস এম আলমগীর হোসেন কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে ভূমিহীনসহ স্থানীয় ভুক্তভোগী অসংখ্য পরিবারের সদস্যরা আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে মানবন্ধন করেছেন। সরকারের বন্দোবস্ত দেয়া ভূমির অবৈধ দখল ঠেকাতে এবং মালিকানা নিশ্চিতের দাবিতে এসব পরিবারের সদস্যরা এই মানববন্ধন করেছেন। মানববন্ধনে স্থানীয় মেম্বারসহ বিভিন্ন শ্রেণিপেশার অসংখ্য মানুষ অংশ নেন। বক্তব্য রাখেন ইউপি সদস্য মো: শাহীন মৃধা, ভূমিহীন পরিবারের সদস্য (কার্ডধারী) নুরজাহান বেগম, খোকন চৌকিদার, হানিফ মৃধা, শাহআলম হাওলাদার, জবুনা বেগম, সোহেল হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, রুবেল সিকদার, রুহুল আমিন হাওলাদার ও স্থানীয় বাসীন্দা তানিয়া আক্তার প্রমুখ।
বক্তারা জানান, তারা ১৯৯৭ সালে আমতলীর পূর্বচিলা ও ধানখালীর মধ্য ধানখালী মৌজার জমি ভূমিহীন হিসেবে বন্দোবস্ত পেয়েছেন। ওই জমি ধানখালীর প্রভাবশালী রহিম সিকদার ও খোকন মৃধাসহ একটি চক্র দখল করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এমনকি সরকারি খাস জমি পর্যন্ত দখল করা হয়েছে। এসবের প্রতিকার চাইতে এই মানববন্ধন করা হয়।
ভূক্তভোগী খোকন চৌকিদার জানান, আমরা খাস জমি সরকারের কাছ থেকে পেয়েছি। কিন্তু দখলদার এই চক্রের কবল থেকে জমিজমা উদ্ধার করতে স্থানীয় মেম্বার শাহীন মৃধা ভূমিহীনদের পক্ষে থেকে সঠিক পদক্ষেপ নেওয়ার তার বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে।
বক্তারা বলেন, ভূমিহীনদের ন্যায্যতা রক্ষায় কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার নির্দেশনা দিয়েছেন। তারপরও ওই নির্দেশনা উপেক্ষা করে ওই মহলটি তাঁদের জমিজমা দখল করতে মরিয়া হয়ে আছেন। নানা ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করছে। এনিয়ে এখন মধ্য ধানখালীতে নাশকতার শঙ্কা করছেন স্থানীয়রা। কারণ একটা হত্যা মামলার দন্ডিত সাজা ভোগী আসামি এর নেপথ্যে কাজ করছে বলেও বক্তারা জানান।
###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন