1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলায় বহু-অংশজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্লাটফর্মের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ–এর উদ্যোগে এবং ফিশনেট প্রকল্পের আওতায় সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
ওসান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত ফিশনেট প্রকল্পের আওতায় আয়োজিত এই সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মৎস্যজীবী নেটওয়ার্কের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন
কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোছা. তাছলিমা বেগম, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান ইসলাম রাব্বি।
এছাড়া উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মৎস্যজীবী নেটওয়ার্কের সহ-সভাপতি আবুল কালাম, সাংবাদিক মিলন কর্মকার রাজু, উত্তম কুমার হাওলাদার, এস এম আলমগীর হোসেনসহ নেটওয়ার্কের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় ফিশনেট প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মোঃ মিজানুর রহমান। তিনি প্রকল্পের এ পর্যন্ত অর্জন ও অগ্রগতি তুলে ধরেন।
সভায় ‘চরবিজয়া’ এলাকায় অভয়াশ্রম কার্যক্রম বাস্তবায়নে সরকারের একান্ত সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন উপস্থিত সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা। তারা বলেন, সকল স্তরের মানুষকে সম্পৃক্ত করে এ উদ্যোগ বাস্তবায়ন করা গেলে এটি দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হবে।
উপজেলা সমবায় কর্মকর্তা ঝরে পড়া শিশুদের পুনরায় স্কুলে ভর্তি কার্যক্রমকে স্বাগত জানিয়ে ঝরে পড়ার কারণ চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ফিশনেট প্রকল্পে তার দপ্তরের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জীবিকায়ন সহায়তা কার্যক্রমে কলাপাড়া উপজেলাকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেন এবং সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
সভা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ আবু এমরান, উত্তরণ, কলাপাড়া।
##

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন