1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত
???????
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং ব্র্যাকের সহযোগিতায় বুধবার সকালে একটি র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী। স্বাস্থ্য কমপ্লেক্সের সকল মেডিকেল অফিসার, কর্মকর্তা ও কর্মচারীরা র‍্যালিতে অংশগ্রহণ করেন।
ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন, মাইক্রো ফাইন্যান্সের এলাকা ব্যবস্থাপক মীর সোহেল, স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক বশিরুজ্জামান,শাখা ব্যবস্থাপক এম এ হান্নান, যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার আবু দাউদ, SELP অফিসার রিপন দাশ,
জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মকর্তা আজিজুল ইসলাম আজিজসহ ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন