1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৯৯ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া নয়াপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষের দাখিল পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে এ সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালুয়া নয়াপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি জাহিদ হোসেন জাকির। মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন লালুয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. জাহাঙ্গীর মাতুব্বর, অভিভাবক ইলিয়াস হোসাইন, শিক্ষক রিয়াজ উদ্দিন, কানাই মন্ডল, দৌলতপুর সালেহিয়া আলিম মাদ্রাসার প্রভাষক আবু মুছা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনি জামাল, শিক্ষক আব্দুল লতিফ ও মাদ্রাসার সদস্য আব্দুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মো. শাহিন মিয়া। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী মো. নাঈম।
পরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সাফল্য ও ভবিষ্যৎ মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন