1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় শ্রমজীবি মানুষের মানববন্ধন, সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় শ্রমজীবি মানুষের মানববন্ধন, সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় শ্রমজীবি মানুষের মানববন্ধন, সমাবেশ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২৪৫ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া

কলাপাড়ায় শ্রমজীবি মানুষের কর্মসংস্থানের দাবীতে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে পায়রাবন্দর সংলগ্ন মধ্যটিয়াখালী গ্রামে এ কর্মসূচী পালন করা হয়। টিয়াখালী ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আবদুল খালেক হাওলাদারের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, ছাত্রলীগ নেতা মো.হাসান মোল্লা, যুবলীগ নেতা মো.অহিদুজ্জামান কামাল মোল্লা, ইউ,পি সদস্য রব জমদ্দার প্রমূখ।
বক্তারা বলেন’ স্পেকট্্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর ছয় লেন বিশিষ্ট সংযোগ সড়কের চলমান কাজে এলাকার শ্রমজীবি মানুষদের সুযোগ দেয়া হচ্ছে না। অথচ, দেশের অন্য জায়গা থেকে শ্রমিক এনে কাজ করাচ্ছে। সরকার দেশের উন্নয়ন মূলক কাজের অংশ হিসেবে এলাকায় পায়রাবন্দর করেছে। এতে জমি অধিগ্রহন করতে এলাকার মানুষ তাদের শেষ সম্বল দিয়ে সহায়তা করেছে, অথচ এলাকার শতশত শ্রমজীবি মানুষ কোন কাজেই সম্পৃক্ত হতে পারছে না। অবিলম্বে বেকার শ্রমজীবি মানুষদের কাজের সুযোগ করে দেয়া না হলে কঠিন কর্মসূচী দিবেন বলে তারা উল্লেখ করেন। শেষে মানববন্ধকারীরা এলাকায় একটি বিক্ষোভ মিছিল করেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন