
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ার সনাতনী সম্প্রদায়ের প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী মদোন মোহন সেবাশ্রমের যুব কমিটি গঠন করা হয়েছে।
৭ আগস্ট মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্তদের প্রস্তাব ও সম্মতির ভিত্তিতে দেবাশীষ সিকদারকে সভাপতি এবং নীলরতন হালদারকে সাধারণ সম্পাদক করে নতুন যুব কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত সভাপতি দেবাশীষ সিকদার বলেন, “আমরা সকলে মিলেমিশে শ্রী শ্রী মদোন মোহন সেবাশ্রমের সম্মান অক্ষুণ্ণ রাখব। মন্দিরের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে মন্দিরের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে যুবকদের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।