1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় সালিশি বৈঠক শেষে হামলা । তিনজনকে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় সালিশি বৈঠক শেষে হামলা । তিনজনকে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় সালিশি বৈঠক শেষে হামলা । তিনজনকে কুপিয়ে জখম

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৯২ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

পটুয়াখালীর কলাপাড়ায় জমিসংক্রান্ত বিষয় সালিশি বৈঠক শেষে আতর্কিত হামলা চালিয়ে মোঃ রাকিব হাওলাদার (৩৪), তার ছোট ভাই মোঃ বাইজিদ হাওলাদার (২৮) ও ছোট ভাইয়ের মামাশ্বশুর মোঃ সোহেল হাওলাদার (৪৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

শনিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতীবাজারের টোল ঘর এ ঘটনা ঘটে। আহত রাকিব ও বাইজিদ ইউনিয়নের কলাউপাড়া গ্রামের মোঃ নাজির হাওলাদারের ছেলে।

আহত রাকিব জানান, আমার চাচা সাবেক ইউপি সদস্য মোঃ মজিবুর হাওলাদারের সাথে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনা দিনে ওই বিষয়ে সালিশি চলছিল। এমন সময় সালিশিতে মোঃ মজিবর হাওলাদার ও তার ছেলে মোঃ হিরন হাওলাদারের নেতৃত্বে ১০/১২ জন হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এবং মোঃ হিরন হাওলাদার প্রকাশে অস্ত্রর মহড়া দিয়ে ভয়ভীতি দেখায়। পরে স্থানীয়রা আমাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয় অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মো মজিবুর হাওলাদার বলেন, আমি কোন গায়ে হাত তুলি নাই, উল্টো রাকিব ও বাইজিদ আমার ছেলেকে দুইটি ঘুষি মারে, এ সময় আমার ছেলে রাকিবকে একটি ঘুষি মারে, এই হলো সত্য কথা।

 কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমেদ বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন