1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কলাপাড়া পৌর ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের নিউ সোসাইটি মার্কেটে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক। প্রধান বক্তা ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ স্বজল বিশ্বাস।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান খান, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়বুর রহমান সোয়েব এবং ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন।
বক্তারা বলেন, বর্তমান সরকারের দুর্নীতি, দুঃশাসন ও অব্যবস্থাপনার কারণে দেশ আজ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
কর্মীসভায় সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নুর এলাহী এবং সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফ বিল্লাহ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন