1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জাল নোটসহ যুবক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ১৪ হাজার টাকা জাল নোটসহ যুবক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় ১৪ হাজার টাকা জাল নোটসহ যুবক আটক

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৬০ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ১৪ হাজার টাকা জাল নোটসহ মোঃ ওহিদুল ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। রোববার সকালে কলাপাড়া পৌর শহরের আখরাবাড়ি এলাকায় মনিরুল হাসানের বিকাশের দোকানে এ ঘটনা ঘটে।   আটক ওহিদুল ইসলাম কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের মোঃ মোতাহার তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওহিদুল ইসলাম ১৪ হাজার টাকা নিয়ে বিকাশ করার জন্য মনিরুল হাসানের দোকানে গেলে দোকানদারের সন্দেহ হয়। পরে আশপাশের লোকজনকে ডেকে টাকাগুলো পরীক্ষা করে দেখা যায়, সবগুলোই জাল নোট। এ সময় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
এ বিষয়ে কলাপাড়া থানার এসআই হামিদুল হক বলেন, জাল টাকা লেনদেনের চেষ্টা করার সময় বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে আমাদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দোকান মালিক মনিরুল হাসান জানান, এক ব্যক্তি ওহিদুল ইসলামকে ওই টাকা দিয়ে বিকাশ করতে পাঠিয়েছে বলে সে জানায়। ওই ব্যক্তির নাম হাসান এবং তিনি তার চাচা বলে পরিচয় দেয়। পরে বিষয়টি নিশ্চিত হয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন