1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কালমা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কালমা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কালমা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মো. মুশফিক হাওলাদার 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৭২ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার 

ভোলার লালমোহনের কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(বৃহস্পতিবার ১৯ রমজান) বাদ আসর কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের একতা বাজার হযরত ওমর ইবনে খাত্তাব (রা:) মাদরাসার কক্ষে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কালমা ২নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সভাপতি মো. মফিজ হাওলাদার’র সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কালমা ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ এমদাদ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশন কালমা ইউনিয়ন শাখার সভাপতি প্রভাষক মোঃ মিজানুর রহমান বাবুল।

এ সময় বক্তারা বলেন, যদি কোনো রাষ্ট্র কোরআনের আইন অনুযায়ী পরিচালিত হয়, তবে তা সমাজে শান্তি, নিরাপত্তা এবং ন্যায় প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থায় সামাজিক নীতি এবং নৈতিকতা প্রতিষ্ঠিত হবে, যার ফলে রাষ্ট্রে কোনো ধরণের সন্ত্রাস, লুটপাট এবং অন্যায় কার্যক্রম থাকবে না।

তারা আরও বলেন, রমজান মাস হলো আত্মশুদ্ধি, ইবাদত ও আল্লাহর নৈকট্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাস। এটি আমাদের নিজেদের ভুল সংশোধন করার, এবং ভাল কাজের দিকে মনোনিবেশ করার সুযোগ দেয়। যদি আমরা রমজান মাসে নিজেদের চরিত্র, আচরণ, এবং মনোভাব পরিবর্তন করতে না পারি, তবে এর আধ্যাত্মিক উপকারিতা আমাদের জীবনে প্রতিফলিত হতে পারে না।

অনেকেই রমজান মাসে কেবল শারীরিকভাবে রোজা রাখেন, কিন্তু তার আধ্যাত্মিক পরিবর্তন, চরিত্রের উন্নতি বা অন্যদের প্রতি সহানুভূতি তৈরি করতে ব্যর্থহন। রমজান আমাদেরকে শেখায় যে, শুধু ইবাদত নয়, বরং আমাদের প্রতিদিনের জীবন, সম্পর্ক এবং কর্মকাণ্ডেও পরিবর্তন আনে।

এসময় মুফতী মোঃ মুসা কালিমুল্লাহসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও স্থানীয় মুরব্বিবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দোয়া ও ইফতার মাহফিলে সকল মুসলিম উম্মাহ’র সুস্থতা ও শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন