1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কুমিল্লাকে প্রথম ফাইনাল হারের স্বাদ দিয়ে বরিশালের প্রথম শিরোপা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কুমিল্লাকে প্রথম ফাইনাল হারের স্বাদ দিয়ে বরিশালের প্রথম শিরোপা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কুমিল্লাকে প্রথম ফাইনাল হারের স্বাদ দিয়ে বরিশালের প্রথম শিরোপা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৩৪৫ বার পঠিত
Spread the love

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের ফাইনালে টানা দুইবারের এবং সব মিলিয়ে চারবারের শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হলো বরিশাল।

এদিন টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। আগে ব্যাট করতে নেমে ১২০ বলে ১৫৪ রান করে কুমিল্লা। দলের হয়ে ৩৫ বলে ৩৮ রান করেন মাহিদুল ইসলাম আকন। ইনিংসের একেবারে শেষদিকে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়ে ১৪ বলে চার ছক্কায় ২৮ রান করেন আন্দ্রে রাসেল। এছাড়া ২৩ বলে ২০ রান করে অপরাজিত থাকেন জাকের আলি।

১২০ বলে ১৫৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে কাইল মায়ার্স ও তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। মায়ার্স ৩০ বলে ৫টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৪৬ রান করেন। ২৬ বলে তিন চার আর তিন ছক্কায় ৩৯ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। ১৮ বলে ১৩ রান করে ফেরেন মুশফিকুর রহিম।

তামিম-মায়ার্স-মুশফিকের বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদ ও ডেভিড মিলার ঠান্ডা মাথায় ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন