1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কোন ষড়যন্ত্রই শেখ হাসিনাকে দাবিয়ে রাখতে পারবে না -এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কোন ষড়যন্ত্রই শেখ হাসিনাকে দাবিয়ে রাখতে পারবে না -এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কোন ষড়যন্ত্রই শেখ হাসিনাকে দাবিয়ে রাখতে পারবে না -এমপি শাওন

রফিক সাদী
  • প্রকাশিত : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৪২৭ বার পঠিত
Spread the love
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশী ও আন্তর্জাতিক চক্র মিলে বঙ্গবন্ধুেকে হত্যা করেছে। তারাই আবার জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে।  বিএনপি নেতারা সভা সমাবেশে প্রকাশ্যে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু হলে দায়ভার খালেদা জিয়াকেই বহন করতে হবে।
সোমবার (২২ মে) বিকেল তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি কর্তৃক প্রকাশ্যে শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এমপি শাওন টেলিকনফারেন্সে এসব কথা বলেন।
এমপি শাওন আরো বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা তলা বিহীন ঝুড়ি খ্যাত বাংলাদেশের হাল ধরে উন্নয়নশীল রাস্ট্রে পরিনত করেছেন। শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ বাঁচবে, উন্নয়ন অব্যাহত থাকবে। শতেরো বার হত্যার চেষ্টা করেও তারা সফল হয়নি, মৃত্যুঞ্জয়ী নেতা শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। কোন ষড়যন্ত্রই শেখ হাসিনা ও আওয়ামিলীগকে দাবিয়ে রাখতে পারবে না।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফরিদ, জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, যুবলীগ সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মো: রাসেল মিয়া, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্ল্যাহ কিরণ,চাচঁড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া, শ্রমিকলীগ সভাপতি টুটুল তালুকদারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন