1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
গণতান্ত্রীক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: মির্জা ফখরুল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news গণতান্ত্রীক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: মির্জা ফখরুল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

গণতান্ত্রীক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

মোঃ ছানাউল্ল্যাহ,বরগুনা
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩১৪ বার পঠিত
Spread the love

মোঃ ছানাউল্ল্যাহ,বরগুনা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমাজকে মুক্ত সমাজ করতে হবে, মানুষের চিন্তার স্বাধীনতা দিতে হবে, কথা বলার স্বাধীনতা দিতে হবে, লেখার সুযোগ দিতে হবে। তাহলেই দেশের উন্নয়ন সম্ভব হবে। তাহলেই দেশ গণতান্ত্রিক ব্যবস্থার ফটক পার হয়ে বড় গণতান্ত্রিক পরিসরে যাবে।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে বরগুনার বেতাগী উপজেলার বড় মোকামিয়া এলাকায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণের ভোটের নিশ্চয়তা, প্রতিনিধি নির্বাচিত করার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে।

এর আগে বিকেল ৩টার দিকে বেতাগী পৌঁছান বিএনপির মহাসচিব। এরপর তিনি বড় মোকামিয়া নূরজাহান আইডিয়াল গার্লস স্কুল ও কৃষি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন