1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ঘন কুয়াশায় চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ঘন কুয়াশায় চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ঘন কুয়াশায় চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ঘন কুয়াশায়, চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুটি লঞ্চেরই সামনের অংশ দুমড়েমুচড়ে শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও নিহতের কোনো ঘটনা ঘটেনি। মাঝ নদীতে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ কর্তৃপক্ষ।

নৌ পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে রাজধানীর সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চটি। একই সময় রাজধানীর উদ্দেশ্যে যাত্রী নিয়ে বরিশাল ঘাট ত্যাগ করে এমভি কীর্তনখোলা-১০। গভীর রাতে লঞ্চ দুটি মেঘনা নদীর চাদপুরের হরিনা নামক স্থানে ঘনকুয়াশার কবলে পড়ে। এ সময় দিক হারিয়ে দুটি লঞ্চের
মুখোমুখি সংঘর্ষ হয়।

নৌ পুলিশ আরও জানায়, কীর্তনখোলা-১০ লঞ্চটি ইতোমধ্যে ঢাকা সদরঘাটে পৌঁছেছে। তবে প্রিন্স আওলাদ-১০ লঞ্চটি দুর্ঘটনাস্থলেই রয়েছে। লঞ্চটিতে প্রায় দেড় হাজার যাত্রী ছিলো।ওই যাত্রীদের উদ্ধার করে শুভরাজ- ১০ নামে অপর একটি লঞ্চে বরিশালে নিয়ে যাওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ওসি ইকবাল হোসেন। তিনি জানান, ঘন কুয়াশায় মুখোমুখি সংঘর্ষ হয় নৌযানগুলোর। ক্ষতিগ্রস্ত হয় দুটি লঞ্চের একাংশ। আহত হয়েছেন সামনে ও পাশে থাকা আরোহীরা। কারোর অবস্থাই গুরুতর নয় বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন