1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাশনে অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক

রুবেল আশরাফুল,চরফ্যাশন 
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২১১ বার পঠিত
Spread the love

রুবেল আশরাফুল,চরফ্যাশন 

ভোলার চরফ্যাশনে চলন্ত বাস থেকে অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের খপ্পরে পড়া অজ্ঞান অবস্থায় এক বাসযাত্রীকে উদ্ধার করা হয়। সোমবার দুপুর ২টার দিকে চরফ্যাশন টু দক্ষিণ আইচা যাওয়ার পথে উত্তর আইচা বাজারে একটি বাসে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলো বরিশাল বন্দর থানার চর কাউয়া গ্রামের ৪ নং ওয়ার্ডের মোহাম্মদ আবদুর রব হাওলাদারের ছেলে মাসুম ও বানরীপাড়া থানার উদয়-কাঠি গ্রামের ৬ নং ওয়ার্ডের মৃত আব্দুল আজিজের ছেলে মো.ফারুক।

উদ্ধার হওয়া বাস যাত্রী চরফ্যাশন উপজেলার রসুলপুর ৫ নম্বর ওয়ার্ডের মৃত নাসির আহম্মদের ছেলে আবুল কালাম। বর্তমানে সে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.এনামুল হক জানান, ভিকটিম কালাম বাস যাত্রী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ির ফেরার জন্য বাসে উঠেন এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা ব্যাংক থেকেই তাকে ফলো করে তারাও ওই বাসে উঠে। পরে কৌশলে ওই যাত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে তার সর্বস্ব হাতিয়ে নেন। ওই যাত্রী অজ্ঞান হয়ে পড়লে বাসের অন্যান্য যাত্রীরা টের পেয়ে তাদের আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করেন।

তিনি আরও জানান, এ সময় হাতিয়ে নেওয়া নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে উদ্ধারকৃত টাকা ও অভিযুক্ত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন