1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে ইমাম পেটানোর প্রতিবাদে' ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারের দাবি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে ইমাম পেটানোর প্রতিবাদে' ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারের দাবি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাশনে ইমাম পেটানোর প্রতিবাদে’ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারের দাবি

রুবেল আশরাফুল , চরফ্যাশন 
  • প্রকাশিত : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৮ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল , চরফ্যাশন 
‘মসজিদের ইমামকে পেটানোর প্রতিবাদে’ চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ জমাদারকে গ্রেপ্তারের দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার দুলারহাট থানা জামে মসজিদ প্রাঙ্গণে আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন ও তৌহিদী জনতার উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন মুফতি মাওলানা মো: ফয়েজ উল্যাহ, মুফতি মাওলানা মো: ইদ্রিস, মাওলানা মো: ইমাম হাসান মায়াবী, মুফতি মাওলানা মো: শামিম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আবুবকরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সিরাজ জমাদার একজন আলেম-ওলামা বিদ্বেষী মানুষ। গত একমাসে চেয়ারম্যান নিজে এবং তাঁর বাহিনীর মাধ্যমে এলাকার ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষকসহ প্রায় অর্ধশত নিরপরাধ মানুষকে মারধর ও নির্যাতন করেছেন। মসজিদের ইমামকে পেটানোর ঘটনায় দুলারহাট থানায় অভিযোগ করলে এখন পর্যন্ত মামলা নেয়নি পুলিশ। দ্রুত সময়ের মধ্যে অত্যাচারী চেয়ারম্যান সিরাজ জমাদারকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য গত ১৬ জানুয়ারি আবুবকরপুর ইউনিয়নের ফয়জুল উলুম কাওমী মাদ্রাসার সহকারী পরিচালক ও আমিনাবাদ সোনারখালী আলিয়া জামে মসজিদের ইমাম মাওলানা মঈনুল ইসলামকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন চেয়ারম্যান সিরাজ জমাদার।
এ ঘটনায় চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হওয়ার কথা থাকলেও সঠিক বিচারের প্রতিশ্রুতি দিয়ে মুজিব নগর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়ার মধ্যস্থতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন