1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে ইসলামী ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মোনাজাত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে ইসলামী ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মোনাজাত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাশনে ইসলামী ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মোনাজাত

রুবেল আশরাফুল, চরফ্যাশন
  • প্রকাশিত : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৩ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল, চরফ্যাশন
ভোলার চরফ্যাশনে ইসলামী ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মোনাজাতঅমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলায় ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পৌর মডেল মসজিদের তৃতীয় তলায় ইসলামী ফাউন্ডেশনের হল রুমে এই আলোচনা সভা ও দোয়া মোনাজাতে অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন চরফ্যাসন উপজেলা শাখার সুপারভাইজার মো. জাহিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাসন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ ও পৌর আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা নুরুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন চরফ্যাসন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মো. ছালাউদ্দিন,চরফ্যাসন উপজেলা আওয়ামী ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ আবদুল মান্নান প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আলেম ওলামা ও ইসলামী ফাউন্ডেশনে কর্মরত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চরফ্যাসন উপজেলার কেয়ারটেকার মো. ইসমাঈল হোসেন।
আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার রক্ষায় যাঁরা জীবন দিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে মাওলানা নুরুল আমিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন দেশে সন্ত্রাস ও জঙ্গীবাদ রোধে সাধারণ মুসলমানদের সচেতন করতে দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে। সারাদেশে প্রায় ৬ শত আধুনিক মডেল মসজিদ নির্মাণ করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ভূয়সী প্রশংসা করেন প্রধান অতিথি।পরে সকলের অংশ গ্রহণে ভাষা শহীদদের রুহের মাগফেরাতে দোয়া মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন