1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাশনে উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রুবেল আশরাফুল, চরফ্যাশন 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৯৯ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল, চরফ্যাশন 
 চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলায় তিন পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকাল ১০ টাক থেকে বিকেল ৫ টা পর্যন্ত অনলাইনে তারা মনোনয়ন পত্র জমা দেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন,  ভাইস চেয়ারম্যান পদে ২ জন , মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-চেয়ারম্যান পদে (১) বর্তমান চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন,(২) মরহুম অধ্যক্ষ মোহাম্মদ আরব আলী মাষ্টারের ছেলে একেএম শাহে আলম খোকন, ও মেয়ে (৩) সাদিয়া আক্তার, (৪) নুর ইসলাম বাচ্চু, (৫) জাতীয় পার্টির চরফ্যাশন উপজেলা শাখার সহসভাপতি শহিদুল ইসলাম সোহেল, (৬) চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী ফিরোজ প্লাবন।
ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন-(১) বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সাদেক মিয়া, (২) আব্দুল্লাহ আল নোমান। এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন (১) বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আকলিম , (২) হাসিনা বেগম।
এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মো.দেলোয়ার হোসেন। তিনি বলেন, স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবছরই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর জামানতের টাকাও এসব প্রার্থীরা জমা দিয়েছেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপের উপজেলায় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল বৃহস্পতিবার ৯ মে। মনোনয়ন বাছাই ১২ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩-১৫ মে। আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৯ মে। প্রতীক বরাদ্দ ২০ মে এবং ভোট গ্রহণ আগামী ৫ জুন বুধবার।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন