1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে প্রবাসীর জমি জবর দখলের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে প্রবাসীর জমি জবর দখলের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাশনে প্রবাসীর জমি জবর দখলের অভিযোগ

রুবেল আশরাফুল,  চরফ্যাশন 
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৯৫ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল,  চরফ্যাশন 
ভোলার চরফ্যাশনে মালদ্বীপ প্রবাসী পরিবারের ৭২ শতাংশ জমি জবরদখলের অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার প্রভাবশালী ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম গংদের বিরুদ্ধে। এছাড়াও নদী ভাঙা অসহায় কৃষকের কাছে জমি বিক্রি করে তা সঠিক ভাবে বুঝ না দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রবাসী ফারুক গংদের ওয়ারিশি সম্পত্তি থেকে গত কয়েক বছর আগে একই এলাকার জব্বার শাহার কাছে ২একর ১২শতাংশ ও ছেলে ওহিদুলের কাছে ১ একর ৯ শতাংশ জমি বিক্রি করলেও তারা শফিকুল ইসলাম এর প্রভাব খাটিয়ে আরও ৭২ শতাংশ জমি জবরদখল করেন।
ভুক্তভোগী মালদ্বীপ প্রবাসী মো.ওমর ফারুক অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকার শুবাদে একই এলাকার প্রতিবেশী শফিকুল ইসলাম ছাত্রলীগের প্রভাব খাটিয়ে নামজারিতে ভুয়া দাগ দেখিয়ে ৭২শতাংশ জমি জবরদখল করেন। এবিষয়ে একাধিক শালিস সমোঝোতার চেষ্টা করেও কোন প্রতিকার মিলেনি। পরে উপজেলা ভুমি অফিসে গিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করলে অজানা কারণে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি আরও জানান, শফিকুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রভাবের কাছে আমরা অসহায়। এছাড়াও একাধিক ভুক্তভোগী জানান, কৃষক শ্রমিকের কাছে জমি বিক্রি করে সঠিক ভাবে বুঝ দেননি তিনি।
স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম ঢাকায় থেকেই তার ছোটভাই ওহিদুলকে দিয়ে ক্ষমতার অপব্যবহার করে এই ৭২ শতাংশ জমিসহ একাধিক মানুষের জমি দখলে রাখেন। এসব জমি গুলো উদ্ধার করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।
এবিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, আমরা তাদের কাছ থেকে যতটুকু জমি ক্রয় করেছি ততটুকুই আমাদের দখলে আছে।
চরফ্যাশন উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদ জানান, নামজারিতে দলীলে উল্লেখিত দাগ নাম্বার ব্যতিত অন্য কোন দাগ নাম্বার নামজারিতে বসানোর সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন