1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে ভয়াবহ অ‌গ্নিকান্ডে ৬ টি দোকান পু‌ড়ে ছাই । দেড় কোটি টাকার ক্ষতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে ভয়াবহ অ‌গ্নিকান্ডে ৬ টি দোকান পু‌ড়ে ছাই । দেড় কোটি টাকার ক্ষতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাশনে ভয়াবহ অ‌গ্নিকান্ডে ৬ টি দোকান পু‌ড়ে ছাই । দেড় কোটি টাকার ক্ষতি

এম এ অন্তর হাওলাদার
  • প্রকাশিত : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৭ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদার

:ভোলার  চরফ‌্যাশ‌নের হাজারীগন্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাজারে  ভয়াভহ অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে‌ছে। এ‌তে ৫ টি দোকান পুরো এবং ১টি দোকান অংশিক  পু‌ড়ে প্রায় ১ কো‌টি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়েছে  ব‌লে দা‌বি ক্ষ‌তিগ্রস্থ ব‌্যবসায়ী‌দের।

বুধবার (১৫ ফেব্রুয়া‌রি ) ভোর রাত ৪টার  দি‌কে চরফ‌্যাশন উপ‌জেলার শশীভূষণ থানার হাজা‌রিগঞ্জ ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান বাজারে এ ঘটনা ঘ‌টে। পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে,  মনির দপ্তরীর কাপড় দোকান, নিরব পাটোয়ারীর পাটোয়ারী ইলেকট্রনিক , মহিউদ্দিনের হোটেল, আবদুর রহমানের মোবাইল ও স্টেশনারি,  সামছল ক্বারীর চায়ের দোকান ও  সালাউদ্দিনের টিনের দোকান।
এর মধ্যে ৫টি পুরোপুরি সালাউদ্দিনের টিনের দোকান অংশিক পুরে গেছে।

ক্ষ‌তিগ্রস্থ ব‌্যবসায়ী ও স্থানীয়রা সাংবাদিককে বলেন, প্রতি‌দি‌নের মত গতকাল রা‌তেও তারা দোকান বন্ধ ক‌রে বা‌ড়ি চ‌লে গে‌ছেন। ভোর প্রায় ৫ টার দি‌কে তারা স্থানীয়‌দের কা‌ছে আগ্নিকা‌ন্ডের খবর পে‌য়ে ছুঁ‌টে যান। প‌রে স্থানীয়‌দের সহ‌যোগীতায় ফায়ার সা‌র্ভিস‌ ও থানার পু‌লিশ‌কে খবর দেন। প‌রে ফায়ার সা‌র্ভিসের এক‌টি ইউ‌নিট এ‌সে পু‌রোপু‌রি আগুন নিয়ন্ত্রণে আ‌নে। ততক্ষ‌ণে তা‌দের ৫ টি দোকান মালামালসহ পু‌রোপু‌রি এবং ১টি দোকান অংশিক  পু‌ড়ে গে‌ছে। এ‌তে প্রায় ১ কো‌টি ৫০ লাখ টাকার মত ক্ষ‌য়ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে দা‌বি ক্ষ‌তিগ্রস্থ‌দের।

শশীভূষণ থানার এসআই মোঃ জা‌কির হো‌সেন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, বর্তমা‌নে আগুন পু‌রো নিয়ন্ত্রণে আ‌ছে।

এদিকে ১০নং হাজারীগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি  সেলিম হাওলাদারসহ বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্হ ব্যবসায়ীদের খোঁজ খবর নিয়ে তাদেরকে সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন