1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে সন্তান জন্মের সংবাদ পেয়ে, মিষ্টি নিয়ে যাওয়ার পথে বাবার মৃ"ত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে সন্তান জন্মের সংবাদ পেয়ে, মিষ্টি নিয়ে যাওয়ার পথে বাবার মৃ"ত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাশনে সন্তান জন্মের সংবাদ পেয়ে, মিষ্টি নিয়ে যাওয়ার পথে বাবার মৃ”ত্যু

রুবেল আশরাফুল, চরফ্যাশন
  • প্রকাশিত : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৭১ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল, চরফ্যাশন
ভোলার চরফ্যাশনে পুত্র সন্তান জন্মের খবর শুনে মিষ্টি নিয়ে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. জিয়াউদ্দিন রনি (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে মো. তকি (১৫) নামের এক কিশোর। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় ওমরপুর ইউনিয়নের চৌমুহনী (মৌলবি) বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক রনি ওই ইউনিয়নের কাদের মিয়ার ছেলে। গুরুতর আহত কিশোর তকিকে আশঙ্কা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।
নিহত রনির স্বজনরা জানান, বিকালে নিহত রনির ঘর আলো করে একটি পুত্র সন্তান জন্মে গ্রহণ করেন। পুত্র সন্তান জন্মে নেয়ার খবরে খুশিতে আত্মহারা ছিলেন রনি।
 শুক্রবার ইফতারের আগে চরফ্যাশন বাজার থেকে খালাতো ভাই মো. তকিকে সাথে করে মিষ্টি নিয়ে বাড়ি ফেরার পথে ওমরপুর ইউনিয়নের চৌমুহনী (মৌলবি) বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদুুতের খুঁটির সাথে ধাক্কা লেগে দুইজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক যুবক রনিকে মৃত বলে জানান। অপর আহত কিশোর মো. তকিকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
চরফ্যাশন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন