1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাসন জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের আর্থিক সহায়তা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাসন জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের আর্থিক সহায়তা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাসন জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের আর্থিক সহায়তা

রুবেল আশরাফুল, চরফ্যাশন
  • প্রকাশিত : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল, চরফ্যাশন
মাদরাসা শিক্ষক কর্মচারীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার উদ্যোগে মাদ্রাসার অবসরপ্রাপ্ত ২৭ জন শিক্ষক ও কর্মচারীদের মাঝে জনপ্রতি ২০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৮ মার্চ) পৌর ৪ নং ওয়ার্ডে জমিয়তের নিজস্ব ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা হুমায়ূন সরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, মাদ্রাসা শিক্ষকদের কল্যাণে দল মত নির্বিশেষে কাজ করছে জমিয়ত। এ সময় তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের জন্য দ্রুত সময়ে আর্থিক অনুদানের ব্যবস্থা করায় জমিয়ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের কল্যাণে জমিয়তের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি কাজী মাওলানা হারুনুর রশিদ, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা নুরুজ্জামান, অধ্যক্ষ মাওলানা মোঃ শাহজাহান ও অধ্যক্ষ মাওলানা মো: ইকবাল হোসেন, অধ্যক্ষ মাওলানা নুরুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ,মাওলানা ফরহাদ,সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন, ওসমানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ মাইনুদ্দিন, কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপাধ্যক্ষ শরিফ মো: মনিরুল ইসলাম। ঈদ পূর্ববর্তী এ সময় মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা তাদের টাকা পেয়ে অত্যন্ত খুশি হন এবং জমিয়ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন