1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাসনে ক্রিকেট ব্যাটের আঘাতে যুবকের মৃত্যু, থানায় মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাসনে ক্রিকেট ব্যাটের আঘাতে যুবকের মৃত্যু, থানায় মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাসনে ক্রিকেট ব্যাটের আঘাতে যুবকের মৃত্যু, থানায় মামলা

রুবেল আশরাফুল, চরফ্যাশন
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২০৯ বার পঠিত
Spread the love
রুবেল আশরাফুল, চরফ্যাশন
ভোলার চরফ্যাশনে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মো. সুজন মাতাব্বর (২২) নামের এক যুবককে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সুজন উপজেলার মুজিব নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শাহ আলম মাতাব্বরের ছেলে।
এর আগে, বুধবার দুপুর ১২টার দিকে তার বাড়ির পাশবর্তী ওয়ার্ডে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল নেয়া হলে সেখাকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিতিৎসার জন্য ঢাকায় পাঠায়।
এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের পিতা মো শাহ আলম মাতাব্বর বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামী করে দুলারহাট থানায় মামলা করেছেন।
নিহতের ভগ্নিপতি মো সুমন খাঁন জানান, বুধবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি জমিতে স্থানীয় ছেলেদের সাথে ক্রিকেট খেলতে যায় সুজন। এ সময় ক্রিকেট খেলার দল ভাগ নিয়ে ২ নম্বর ওয়ার্ডের রহিম মাঝির ছেলে রাজ্জাকের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাজ্জাক ও তার ভাই রিপন, মাসুদ, শাহাদাত, মামাতো ভাই শমিমসহ মোট ৭-৮ জন মিলে সুজনকে এলোপাথারি মারধর করে। পরে বিষয়টি স্থানীয় একজন মিমাংশা করে দেয়।
এরই মধ্যে রাজ্জাক ক্ষিপ্ত হয়ে তার মামাদের খবর দিলে তার মামা গনী বেপারী ও সিরাজ খেলার মাঠে আসে। এ অবস্থায় সুজন খেলা রেখে বাড়ি চলে যাওয়ার জন্য রওনা করে। এ সময় মামাদের দেখে রাজ্জাক উত্তেজিত হয়ে ক্রিকেট ব্যাট দিয়ে সুজনের পিছন দিক দিয়ে মাথায় আঘাত করলে সে মাটিয়ে লুটিয়ে পড়ে ছটপট করতে থাকে। পরে খবর পেয়ে সুজনের বড় ভাই খোকন ঘটনাস্থলে এসে সুজনকে প্রথমে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরো বলেন, অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠায়। সেখানেও সুজনের কোনো উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে রাত ১২টার দিকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় সুজনের পিতা শাহ আলম মাতাব্বর বাদী হয়ে দুলারহাট থানায় একটি মামলা দিয়েছেন।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মাকসুদুর রহমান মুরাদ জানান, বুধবার দুপুরের দিকে ক্রিকেট খেলা নিয়ে সুজনের মাথায় ব্যাট দিয়ে আঘাত করা হয়। পরে ঢাকায় নেয়ার পর রাতে তার মৃত্যু হয়। নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন