1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাসনে নোঙগের রশির সাথে পেঁচিয়ে ট্রলার মালিকের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাসনে নোঙগের রশির সাথে পেঁচিয়ে ট্রলার মালিকের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাসনে নোঙগের রশির সাথে পেঁচিয়ে ট্রলার মালিকের মৃত্যু

রুবেল আশরাফুল, চরফ্যাসন
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ২৫৫ বার পঠিত
Spread the love

রুবেল আশরাফুল, চরফ্যাসন

ভোলার চরফ্যাসনে মেঘনায় মাছ শিকারে গিয়ে নোঙগের রশির সাথে পেঁচিয়ে নদীতে পড়ে মো. আরিফ(৩২) নামের এক জেলে ট্রলার মালিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে চর জহির উদ্দিন এলাকার বরিশাইল্লার খাল সংলগ্ন মেঘনা নদীতে পড়ে তার মৃত্যু হয়। নিহত আরিফ চর মানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জহিরুল ইসলাম মিন্টু মাঝির ছেলে। ট্রলার মালিক আরিফের আস্মিক মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে আসে।

ট্রলারের প্রধান মাঝি নাসির উদ্দিন জানান,নিহত ট্রলার মালিক আরিফ বৃহস্পতিবার বিকালে চর মানিকা ইউনিয়নের এক কপাট এলাকা থেকে তিনিসহ আরোও চার জন মাঝি মাল্লা নিয়ে মেঘনায় মাছ শিকারে যান। শুক্রবার সকালে মেঘনার চর জহির উদ্দিন এলাকার বরিশাইল্লার খাল সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলার সময় নোঙরের রশির সাথে পেঁচিয়ে তিনি নদীতে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যান। অনেক খুঁজে ও তার কোন সন্ধান মেলেনি। পরে দূর্ঘটানারস্থল থেকে প্রায় আধা কিলোমিটার অদুরে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চর জহির উদ্দিন বাজারের পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

দক্ষিণ আইচা থানার ওসি সাঈদ আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন