1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাসনে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাসনে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

চরফ্যাসনে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

রুবেল আশরাফুল  ,চরফ্যাসন
  • প্রকাশিত : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২৬৮ বার পঠিত
Spread the love

রুবেল আশরাফুল  ,চরফ্যাসন

ভোলার চরফ্যাসনে হিট স্ট্রোকে মিরাজ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বেলা ১২ টার দিকে উপজেলার আবু বক্করপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মতলব মিয়ার বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মিরাজ হোসেন ওই ওয়ার্ডের মো. রফিকুল ইসলামের ছেলে।রফিকুল ইসলাম জানান, তার ছেলে মিরাজ সকালে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। বেলা ১২ টার দিকে আবু বক্করপুর ইউনিয়নের মতলব মিয়ার বাজার সংলগ্ন এলাকায় তীব্র গরমে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 এ বিষয়ে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহাবুব কবির বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মিরাজের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

 চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, তাপমাত্রা সইতে না পেরে হিট স্ট্রোকে মিরাজ মারা গেছেন। ঘটনাটি দুঃখজনক। পারিবারিকভাবে তাকে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন