1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ছাত্রনেতা বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ছাত্রনেতা বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ছাত্রনেতা বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া সরকারি মোজার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আনন্দ মিছিল ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়।
এর আগে কলেজ ক্যাম্পাসে বেল্লাল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাইমুন রহমান ইসমাইল, অনার্স শাখার সভাপতি মো. সাহেদ, সাধারন সম্পাদক রোহান, ডিগ্রি শাখার সভাপতি কাওসার আকন, সাধারন সম্পাদক সায়েমসহ নেতাকর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন।
তিনি বলেন, স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর নামে নাশকতার আশঙ্কায় আমরা ছাত্রদলের নেতৃত্বে রাজপথে ছিলাম। এরই মধ্যে ভুল বোঝাবুঝিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এই ঘটনার সম্পূর্ণ দায় চাপায় আমার উপর। পরবর্তী উপজেলা বিএনপি বিষয়টি তদন্ত করে আমার কোন সম্পৃক্ততা না পেয়ে জেলা বিএনপি নেতা কর্মীর কাছে সুপারিশ পাঠায়। আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন ভাইকে। এবং আমার এই দুর্দিনে থাকা সহযোদ্ধারা।
আনন্দ মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইয়াদুল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম।
বক্তারা বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারকে স্বাগত জানিয়ে তাকে দলীয় কার্যক্রমে আরও সক্রিয়ভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৭ জুন উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেনের (৪০) ওপর হামলার ঘটনায় কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
গত রোববার (২৮ জুন) বিকালে
জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্য সচিব জাকারিয়া আহমেদ এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন