1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জন্মাষ্টমী উপলক্ষে বাউফল কেন্দ্রীয় কালীবাড়িতে আলোচনা সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জন্মাষ্টমী উপলক্ষে বাউফল কেন্দ্রীয় কালীবাড়িতে আলোচনা সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

জন্মাষ্টমী উপলক্ষে বাউফল কেন্দ্রীয় কালীবাড়িতে আলোচনা সভা

পটুয়াখালী প্রতিনিধি।
  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০৮ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পটুয়াখালীর বাউফল কেন্দ্রীয় কালীবাড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
আজ শুক্রবার বিকেল ৪টায় বাউফল কেন্দ্রীয় কালীমন্দির প্রাঙ্গণে

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাউফল কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাউফল হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু নিতাই দেবনাথ, খোকন সাহা, শংকর বনিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া বাউফল থানার একজন কর্মকর্তা ও অন্যান্য নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ও মানবতার বার্তা তুলে ধরে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। তারা বলেন, সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানই দেশের উন্নয়ন ও শান্তির মূল চাবিকাঠি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন