1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জাজিরায় জাসাস এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জাজিরায় জাসাস এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জাজিরায় জাসাস এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ উদ্বোধন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১০১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় পরিবেশবান্ধব “বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫” উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে উদ্বোধন করা হয়েছে, শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নে পদ্মা নদীর পাড়ে।

এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি নেতা ও সাবেক সহ- কোষাধ্যক্ষ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব রোকনুজ্জামান তালুকদার।

উদ্বোধনকালে তিনি নিজ হাতে কয়েকটি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন এবং বলেন— “বাংলাদেশের পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ আন্দোলন অত্যন্ত জরুরি। বিএনপি জনগণের অধিকার ও প্রকৃতির সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়নের অংশ হিসেবেই এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা মহিলা দলের সংগ্রামী সভানেত্রী আল-আসমাউল হুসনা। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী জয়নাল আবেদীন, জাজিরা পৌরসভার ধানের শীষের মেয়র প্রার্থী ও সাবেক ছাত্রনেতা মাজহারুল ইসলাম রনি মুন্সী, উপজেলা বিএনপি নেতা সুলতান ও বাবু মাস্টার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিপন হালদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রিপন মুন্সী, পৌর জাসাস সভাপতি তুহিন চোকদার , উপজেলা জাসাস সিনিয়র সহ-সভাপতি কামাল মাদবর, পৌর জাসাস সাধারণ সম্পাদক বাদল কবিরাজ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলইসলাম মৃধা, উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক হাসিনা শিকদার, উপজেলা জাসাস নেতা কালাম কবিরাজ ও জাসাস নেতা জসিম বেপারিসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপস্হিত বক্তারা বলেন, কর্মসূচি গ্রামীণ পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং পরিবেশ রক্ষার সংগ্রামে সাধারণ মানুষকে আরও সচেতন করবে।পরিবেশ ও প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণ আন্দোলনকে আরও জোরদার করতে হবে, একইসাথে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতেও ঐক্যবদ্ধ থাকতে হবে।

স্থানীয় জনগণ বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫কে স্বাগত জানিয়ে বলেন, পদ্মা নদীর ভাঙন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে জাজিরা এলাকায় প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, কৃষি ও বসতভিটার ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত। এ অবস্থায় বিএনপি নেতাদের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে নতুন আশা জাগিয়েছে। তারা মনে করেন, এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি শুধু প্রকৃতি রক্ষাই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মসূচিটি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), জাজিরা উপজেলা ও পৌরসভা শাখা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন