1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জাজিরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জাজিরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জাজিরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পঠিত
Spread the love

শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ

শরীয়তপুরের জাজিরায় হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল)  ১২ টায় জাজিরা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাহমিদুল ইসলাম। এসময়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ড. মোঃ ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী মোঃ ইমন মোল্লা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানভির আহম্মেদ, গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটু সরদার, জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম মিন্টু কাজি,মুলনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল মাদবর, জাজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান হাওলাদার, সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান গন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন, সাংবাদিক, ধর্মীয়নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূল প্রতিবেদন পেশ করেন মেডিকেল অফিসার ডাঃ সোহাগ রহমান। উল্লেখ শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় আজ ২০ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হলেও জাজিরা উপজেলার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে ০৫ এপ্রিল ২০২৬ তারিখে দেশের ঝুঁকিপুর্ন ১৮ জেলার ৩০ উপজেলার মধ্যে জাজিরা উপজেলা একটি ঝুঁকিপুর্ন উপজেলা হিসেবে বিশেষ টিকাদান কর্মসূচির আওতাধীন ছিল।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন