1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে লালমোহনে শ্রেষ্ঠ হলেন যারা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে লালমোহনে শ্রেষ্ঠ হলেন যারা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে লালমোহনে শ্রেষ্ঠ হলেন যারা

জাহিদ দুলাল, স্টাফ রিপোার্টার:
  • প্রকাশিত : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২২০ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোার্টার:

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে ভোলার লালমোহন উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগীতার মাধ্যমে যারা শ্রেষ্ঠ হয়েছেন তাদের তালিকা প্রনয়ণ করেছেন লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মীর একেএম আবুল খায়ের।

স্কুল পর্যায়ে শিক্ষার্থী হিসেবে শ্রেষ্ঠ হয়েছেন লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাসনীম রহমান, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছেন সরকারী শাহবাজপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জামিল হাসান, মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছেন সাফিয়া খানম বালিকা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী মেহেজাবিন উমামা।
স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হয়েছেন পূর্ব রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আলমগীর, মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন সাফিয়া খানম বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রিয়াজ উদ্দিন।

স্কুল পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন চরভূতা নবগ্রাম করিমুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, মাদ্রাসা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান হয়েছেন সাফিয়া খানম বালিকা দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ মহিববুল্লাহ, কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান হয়েছেন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি, কারিগরি কলেজের শ্রেষ্ঠ প্রধান হয়েছেন পশ্চিম চর উমেদ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মুহাম্মদ খলিলুর রহমান।

স্কুল পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে সরকারি শাহবাজপুর কলেজে, মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে সাফিয়া খানম বালিকা দাখিল, কারিগরি পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে পশ্চিম চর উমেদ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।

এছাড়া বিশেষ অর্জন শ্রেষ্ঠ রোভার সরকারি শাহবাজপুর কলেজের শিক্ষার্থী মো. রাকিব, শ্রেষ্ঠ রোভার গ্রুপ হয়েছে সরকারি শাহবাজপুর কলেজে এবং শ্রেষ্ঠ রোভার শিক্ষক হয়েছেন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন