1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
জোট সরকারের সময়ে মেজর হাফিজ অনেক অত্যাচার নির্যাতন করেছে-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news জোট সরকারের সময়ে মেজর হাফিজ অনেক অত্যাচার নির্যাতন করেছে-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জোট সরকারের সময়ে মেজর হাফিজ অনেক অত্যাচার নির্যাতন করেছে-এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৬৬৫ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জোট সরকারের সময়ে মেজর হাফিজ ও তার ক্যাডার বাহিনী লালমোহন ও তজুমুদ্দিন উপজেলায় সাধারণ মানুষের উপর অনেক অত্যাচার-নির্যাতন করেছে। মেজর হাফিজের বিষ দাঁত শুধু আমিই ভেঙ্গে দিতে পেরেছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পাঠিয়েছেন, আপনাদের সেবা করার জন্য। আমি এমপি হওয়ারপর লালমোহন ও তজুমুদ্দিনে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান করে আপনাদের সন্তানদের পড়া-লেখার সুযোগ করে দিয়েছি। আমি সবসময় আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো।

শনিকার সকালে লালমোহন পৌর মহিলা লীগ কর্তৃক আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন, সাফল্য প্রচার এবং আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষে “উঠান বৈঠক” এর ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে লালমোহন পৌরসভার ৩নং ওয়ার্ডে নওয়াব আলী হাওলাদার বাড়ীর উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

লালমোহন পৌরসভা মহিলা লীগের আহ্ববায়ক সালমা জাহান বুলুর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্ববায়ক পারভীন আক্তারের পরিচালনায়, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি মোখেছুর রহমান, পৌরসভা আওয়ামী লীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল, যুগ্ম-আহ্ববায়ক আনম শাহ জামাল দুলাল, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, সাবেক কাউন্সিলর মোঃ আজাদ, আওয়ামী লীগ নেতা গিয়াস হাওলাদার, আবুল কালাম মাস্টার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন