1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ঝালকাঠিতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ঝালকাঠিতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ঝালকাঠিতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৪২৯ বার পঠিত
Spread the love

ঝালকাঠিতে ঈদের ছুটিতে নানা বাাড়িতে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার নবগ্রামের বাউকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলো- নবগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের কামাল হাওলাদারের দুই মেয়ে সোনালী (৮) ও রূপালী (৬)। তাদের নানার নাম শাজাহান মিয়া।

স্বজনরা জানান, দুপুরে দুই বোন গোসল করতে নেমে পাশের খালে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় স্থানীয়রা দুই শিশুর লাশ খালে ভাসতে দেখে পরিবারের কাছে খবর দেয়। স্বজনরা গিয়ে খাল থেকে তাদের লাশ উদ্ধার করে।

নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ বলেন, দুই বোন পানিতে ডুবে গেলে তাদের অনেক খোঁজাখুঁজি করার পরে বিকেলে লাশ উদ্ধার করা হয়। দুই বোন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করতো। তাদের লাশ বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

ঝালকাঠি থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন হাওলাদার বলেন, শিশু দুটি পানিতে ডুবেই মারা গেছে। এখানে পরিবারের কোনো অভিযোগ নেই, তাই লাশ সুরতহাল রিপোর্ট শেষে দাফন করার অনুমতি দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন